রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

হাথুরুসিংহেকে অপসারণের চেষ্টায় ভূমিকা ছিল তামিমের!

স্পোর্টস ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫

চন্ডিকা হাথুরুসিংহে ও নাসুম আহমেদের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান অভিযোগ করেছেন, নাসুম আহমেদ ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মধ্যে ঘটে যাওয়া ড্রেসিং রুমের ঘটনা ইচ্ছাকৃতভাবে ফাঁস করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের সাবেক চেয়ারম্যান জালাল ইউনুস! যার উদ্দেশ্যই ছিল শ্রীলঙ্কান কোচকে অপসারণ করানো।

সাকিব এমন অভিযোগ করেছেন বিসিবির বিশেষ কমিটির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে! ভারতের মাটিতে অনুষ্ঠিত ২০২৩ আইসিসি বিশ্বকাপে জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্সের তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করেছিল বিসিবি। সেই কমিটির রিপোর্ট হাতে এসে পৌঁছেছে ক্রিকবাজের কাছে। তার চাকরি যাওয়ার পেছনে নাসুমের ওপর শারীরিক আঘাতের বিষয়টি সেখানে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে হাথুরুসিংহে সম্প্রতি এই অভিযোগ অস্বীকার করেন।

বিসিবির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লিও ওই ঘটনার বিষয়ে জানতেন। নাসুম স্বীকার করেছেন, তিনি ঘটনার চেয়ে বেশি বিব্রত হয়েছেন ঘটনাটি কীভাবে জনসমক্ষে চলে সেটা নিয়ে।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ খুবই হতাশাজনক পারফরম্যান্স করে। ১০ দলের মধ্যে মাত্র দুটি ম্যাচ জিতে অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে তারা।


এই বিভাগের আরো খবর