বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন বলেছেন,“রাষ্ট্র সংস্কারের মূল নায়ক হচ্ছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঘুনে ধরা রাষ্ট্রকে ঘষে-মেজে পরিষ্কার ও সংস্কার করার জন্যই ৩১দফা দেয়া হয়েছে। কিন্তু এতে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯দফার কোন ক্ষতি বা পরিবর্তন হয়নি। সে সময়ে দেশ ও দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্যই ১৯দফা দেয়া হয়েছিল। অত্র ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৩১ দফা প্রচার করার লক্ষে এই ধরনের কর্মসূচী করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, দেশ এখন অন্তরবর্তীকালীন সকারের অধিনে চলছে। বিএনপি এই সরকারকে সমর্থন করেছে- সেই সাথে সহযোগিতাও করে আসছে।”
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বড়গাছী ইউয়িনের কুঠিপাড়া স্কুল মাঠ প্রাঙ্গনে বড়গাছি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত কর্মী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন আরো বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় যারা তাদের সমালোচনা করতো তাদের বিরুদ্ধে অমানবিক অত্যাচার হতো। বিএনপি যাতে নির্বাচনে না আসতে পারে সেজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফরমায়েশি রায় দিয়ে জেলে পাঠানো হয়েছে। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান যাতে বাংলাদেশে না আসতে পারে সেজন্য তার বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করা হয়েছে। বিচারের নামে প্রহসন করে বিএনপির জাতীয় নের্তীবৃন্দকে জেল খাটিয়েছে। সারাদেশে ৭৪৬ জনকে গুম করেছে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে থেকে এই ২৪ পর্যন্ত প্রায় ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা বলেছে তাদের দমাতে শেখ হাসিনার সরকার ১ লক্ষ্য ২০ হাজার মামলা দিয়েছে।”
তিনি আরো বলেন, পতিত সরকারের আমলে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নামে বিভিন্ন ধরনের মিথ্যা ও গায়েবী মামলা করা হয়েছে। পুলিশ সদস্যরা অতি উৎসাহী হয়ে এই মামলা গুলো করেছিলো। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের নামে করা সকল রাজনৈতিক মামলা গায়েবি। মিলন বলেন মাত্র ৩৬ দিন এই খুনি হাসিনা প্রায় ষোলশ এর বেশী ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেই সাথে গুরুতর আহত হয়েছে প্রায় ২০ হাজারেরও বেশী। অনেকে পঙ্গু ও অন্ধ হয়ে গেছেন। এই নিসংশ হত্যাকান্ডেরও দ্রুততার সাথে বিচার কারার দাবী জানিয়েছেন তিনি।
তিনি বলেন, খুনি হাসিনা নাকি এই ডিসেম্বরে টুপ করে বাংলাদেশে প্রবেশ করবে বলে গুজব ছড়াচ্ছে সরকারের দোসররা। বিএনপিও চায় হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তারই আয়না ঘরে রেখে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শস্তি প্রদান করা হোক। কারন তিনি সম্পূর্নভাবে মানববতা বিরোধী অন্যায় করেছেন। শুধু তাই নয় এই পনের বছরে প্রায় চৌদ্দ লক্ষ কোটি টাকা পাচার করেছে। ভোট চুরি করেছে। আর এর জন্য কোটি কোট টাকা প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর পিছনে এবং নির্বাচনে যারা জড়িত সবাইকে টাকা দিয়েছে এই হাসিনা সরকার। দেশকে পঙ্গু বানিয়ে ফেলেছেন বলে উল্লেখ করেন তিনি।
বিএনপি নেতাদের নামে দায়ের করা মামলা দ্রুত সময়ের ভিতরে সমাপ্ত করার জন্য বর্তমান সরকারের দৃর্ষ্টি আর্কষন করে বিএনপির এই নেতা বলেন,“অন্তবর্তীকালীন সরকারে উপদেষ্টা প্রখ্যাত নোবেল বিজয়ী ডক্টর ইউনুস আপনাকে এই দেশের ছাত্র জনতা অনেক আশা আঙ্খাকা নিয়ে চেয়ারে বসিয়েছে। কিন্তু আপনার প্রশাসন আওয়ামী লীগ ও তার দোসরদের বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেন। আপনি এই দিকে নজর দিন। শেখ হাসিনা কিভাবে চার্টাড ফ্লাইটে ভারতে পালিয়ে যেতে পারে। তার নেতাকর্মীরা বিদেশে কিভাবে যেতে পারে? এখনো ফ্যাসিবাদ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ঘুরে বেড়াচ্ছে। আমার এই প্রোগামেও অনেকে আছে। তাদের খুজে বের করতে হবে। আমরা এখন পর্যন্ত দেখছি বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীর নামে এখনো গায়েবি মামলা চলমান আছে। আমি সরকারের উপদেষ্টাদের বলবো আপনারা একমাসের ভিতরে এই মামলা গুলো নিষ্পত্তি করার ব্যবস্থা করেন।”
রাজশাহী জেলা বিএনপির সদস্য প্রফেসর আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব শেখ মো. মোকবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদুর রহমান রিটন, সাধারণ সম্পাদক কনক, পবা উপজেলা যুবদলের (সাবেক) আহ্বায়ক সুলতান আলী, জেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক কেএইচ রানা শেখ, সদস্য মোজাফ্ফর হোসেন মুুকল, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ, পবা উপজেলা যুবদলের (সাবেক) সদস্য সচিব তাইজুল ইসলাম, সাবেক যুগ্ন আহ্বায়ক সোহেল রানা, জেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক রায়হান উদদৌলা পান্না সহ উপস্থিত ছিলেন জেলা,উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া কামনায় বিশেষ মোনাজাত করা হয়।