শামসুজ্জামান দুদু বলেন, ‘নির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতায় না এলে সংকট দূরীভূত হবে না। ভারত লাগাতার দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা রুখতে হলে নির্বাচন ছাড়া বিকল্প নাই।’এসময় তিনি বলেন, ‘সরকার যেন বিভ্রান্ত না হয়, ভুল পথে না যায়, সেজন্য আমরা সমালোচনা করি। নিজেদের ঐক্য কোনোভাবে বিনষ্ট করা যাবে না। এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য দেওয়া ঠিক হবে না যাতে নিজেদের ঐক্য বিনষ্ট হয়।’ মৎস্যজীবী দল মহানগরের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে ও সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগরের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সাবেক সদস্য সচিব আব্দুর রহিম ও মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।