রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা : বাংলাদেশকে আবারও সতর্ক করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বাংলাদেশের হিন্দু নেতা শ্রী ভাবেশ চন্দ্র রায়কে অপহরণ ও নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শনিবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভাবেশ চন্দ্র রায়কে অপহরণ ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

পোস্টে তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডটি অস্থায়ী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক ও পদ্ধতিগত নির্যাতনের একটি অংশ, যেখানে আগের এমন ঘটনার অপরাধীরাও শাস্তি না পেয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে।

ইউনুসকে কয়েক সপ্তাহ আগে মোদী নিজে সতর্ক করে বলেছিলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের যেন নিরাপত্তা নিশ্চিত করা হয়। তারপরে অবশ্য ঢাকার তরফ থেকে পালটা বিবৃতি দিয়ে ওয়াকফ ইস্যুতে সুর চড়াতে শোনা যায়। এর মধ্যেই ভাবেশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।

জানা গেছে, দিনাজপুরের বাসুদেবপুর গ্রামে নিজ বাসা থেকে ১৭ এপ্রিল অপহৃত হয় ৫৮ বছর বয়সী ভাবেশ চন্দ্র রায়। ওইদিন রাত ১০ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।


এই বিভাগের আরো খবর