তিনি আরও বলেন, ‘ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম অঙ্গীকার ছিল গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যা বন্ধ করা। কিন্তু প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা রক্তাক্ত ঘটনা ঘটাচ্ছে কিনা তা খতিয়ে দেখা জরুরি।’
বিএনপি মহাসচিব তৌহিদুল ইসলামের হত্যার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।







