রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

হোয়াইটওয়াশ এড়ানোর মিশন বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে বাংলাদেশের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। ২০২ রান তাড়া করতে গিয়ে প্রথম ম্যাচে বাংলাদেশ হারে ৩৭ রানে। পরের ম্যাচে ব্যবধান ছিল আরও বেশি- ৫৭ রানে পরাজয়। প্রতি ম্যাচে অবনতি ধরা দিয়েছে। অধিনায়ক লিটনের মতে ব্যাসিক জিনিসটাই করতে পারছে না তার দল। তবে সিরিজ হেরে গেলেও আশা হারাচ্ছেন না বাংলাদেশের অধিনায়ক, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এ মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ, এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের ড্রেসিংরুমে অস্বস্তিও বেড়েছে। নিয়মিত পেসার শরিফুল ইনজুরিতে ছিটকে গেছেন। দলের মূল বোলারকে হারিয়ে স্বাভাবিক ভাবেই কঠিন চাপে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানকে তো সিরিজ শুরুর আগেই হারিয়েছে, এবার শরিফুলকে হারাতে হয়েছে। সবমিলিয়ে খর্বশক্তির পেস আক্রমণ পাকিস্তানের ব্যাটারদের ওপর কতটা প্রভাব বিস্তার করতে পারে সেটাই দেখার!


এই বিভাগের আরো খবর