সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

২ জুনের মধ্যে গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তথ্য চূড়ান্ত করার নির্দেশ

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা এবং নিহতদের তথ্য আগামী ২ জুনের মধ্যে চূড়ান্ত করতে সংশ্লিষ্ট সবাইকে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখা থেকে এই চিঠি জারি করা হয়।চিঠিতে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের তালিকা ২ জুনের মধ্যে চূড়ান্ত করে স্বাস্থ্য সেবা বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগের দিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া নতুন আবেদনের তথ্য পাঠানো এবং সফটওয়্যারে বিদ্যমান তথ্যের সংশোধনী পাঠানোর সময় অবশ্যই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত ছক অনুযায়ী তথ্য আছে কিনা তা নিশ্চিত করতে হবে।


এই বিভাগের আরো খবর