বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ‘বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন গত ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, যা অনিবার্য কারণে ৯ ডিসেম্বর স্থগিত করা হয়।কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন পুনরায় ২৯ ডিসেম্বর তারিখ সকাল ১০ টা থেকে শুরু এবং ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিটে শেষ হবে। আবেদন ফি এবং মৌখিক পরীক্ষার নম্বর সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই প্রকাশ করা হবে।বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।