রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

৫ উইকেট নিয়ে কপিল দেবের পাশে বুমরা

স্পোর্টস ডেস্ক
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

তিন দিনের লড়াইয়ের পর টেস্ট এখন ভারসাম্য অবস্থাতে আছে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে বুমরা ৮৩ রানে নিয়েছেন ৫ উইকেট। তাতে বিদেশের মাটিতে কপিল দেবের সর্বোচ্চ ১২বার ৫ উইকেট নেওয়ার কীর্তিতে ভাগ বসিয়েছেন তিনি।  তার ৫ উইকেট শিকারে ইংল্যান্ডকে ৪৬৫ রানে আটকাতে পেরেছে ভারতীয় দল। জবাবে ভারত দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯০ রানে দিন শেষ করেছে। তাদের লিড এখন ৯৬ রান।

ভারতীয় দল আশা করছে, বুমরা হয়তো ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও একই বোলিংয়ের পুনরাবৃত্তি করবে। কিন্তু অভিজ্ঞ এই পেসারকে সিরিজের সবগুলো টেস্টে পাওয়া যাবে না। পিঠের চোটে তিন টেস্টে খেলারা কথা তার। তবে বুমরা এখনও অনিশ্চিত কোন কোন টেস্টে তিনি সাইড লাইনে থাকবেন।


এই বিভাগের আরো খবর