তার পর টেস্ট সিরিজ শুরু হবে ২৫ জুন। দ্বিতীয় টেস্ট ৩ জুলাই। দুটি টেস্টই হবে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। তিনটি টি-টোয়েন্ট হবে ১১, ১৩ ও ১৪ জুন।
এর আগে শ্রীলঙ্কা ক্যারিবিয়ান সফর করেছিল সেই ২০২১ সালে। সেবারের সফরে দুটি টেস্টই ড্র করেছিল তারা। একই বছর ওয়েস্ট ইন্ডিজ আবার শ্রীলঙ্কা সফরও করেছিল। সেই সফরে স্বাগতিকদের কাছে দুটি টেস্টেই হেরেছে ক্যারিবিয়ান দল। ২০২১ সালের ক্যারিবিয়ান সফরে শ্রীলঙ্কা তিনটি ওয়ানডেতেই হার দেখেছিল।







