রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

৭১ ও ২৪ এর পরাজিত শক্তি নতুন করে প্রেম করার চেষ্টা করছে : জিলানী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ স্বেচ্ছা সেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বলেছেন, দেশে এবং দেশের বাইরে দেশ বিরোধী ষড়যন্ত্র অব্যাহত আছে। ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি নতুন করে প্রেম করার চেষ্টা করছে। তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের ঐক্যেবদ্ধ থাকতে হবে। তবেই বিজয়ের পতাকা আমরা উড়াতে পারবো। রাজশাহী ভুবন মোহন পার্কে বৃহস্পতিবার বিকেলে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি আমি দলের জন্য কেউ অপরিহার্য নয়। নেতাকর্মীদের অপকর্ম দুষ্কর্মের দায় দল নিবে না। তাই আমাদের এমন কোন কাজ করা যাবে না যাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিব্রত হন। সব ধরনের অকর্ম থেকে আমাদের বিরত থাকতে হবে।


এস.এম জিলানী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, প্রতিহিংসার রাজনীতির কারণে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশী রায় দিয়ে ১০ বছর জেলে আটকে রাখা হয়। ৪০ বছরের স্মৃতি বিজড়ীত বাড়ী থেকে এক কাপড়ে বের করে দেয়া হয়। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বাড়ী ছাড়া করেছিল। অথচ আল্লাহের বিচারে তাকে দেশ ছাড়া হতে হয়েছে।

আগামীতে ত্যাগী ও ২৪ এর শেখ হাসিনা পতন আন্দোলনে যারা রাজপথে সক্রিয় ছিল তাদের মুল্যায়ন ও কমিটিতে রাখা হবে বলে সাফ জানিয়ে দেন। স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর আহবায়ক মীর তারেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর যুদলের আহবায়ক মাহফুজুর রহামন রিটন ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।


এই বিভাগের আরো খবর