কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাবের সভাপতি আজম খান বলেন, ১৫৩ বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কবি নজরুল সরকারি কলেজ দাঁড়িয়ে থাকলেও এখনও শির উঁচু করে দাঁড়াতে পারেনি। শির উঁচু করে দাঁড়াতে আমাদের যৌক্তিক দাবি আদায় ছাড়া কোনও বিকল্প নেই।আরেক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, কবি নজরুল সরকারি কলেজ রাজধানীর প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হলেও এটি নানান সমস্যায় জর্জরিত। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা তাদের যুক্তিযুক্ত দাবি তুলে ধরলেও তার কার্যকরী কোনও ফলাফল চোখে পড়েনি। তাই এবার শিক্ষার্থীরা নিজেদের যৌক্তিক দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়েছে।
শিক্ষার্থীদের ৭ দাবি
১. হল সংস্কার ও হলের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে।
২. ছাত্র এবং ছাত্রীদের জন্য নতুন হল নির্মাণ।
৩. শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৪. শ্রেণিকক্ষের সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণ করতে হবে।
৫. ক্যাম্পাস সম্প্রসারণের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে।
৬. কলেজের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করতে হবে।
৭. দ্রুত সময়ের মধ্যে শিক্ষক সংকট নিরসন করতে হবে।







