আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসিব খান বলেছেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত বাংলাদেশকে এই বহুল প্রতীক্ষিত সিরিজে আতিথ্য দিতে পেরে। এই সফর আমাদের পারস্পরিক অংশীদারিত্বের শক্তি এবং নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বমানের ক্রিকেট আয়োজনের প্রতিশ্রুতি তুলে ধরে। সমর্থকরা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং উচ্চমানের ক্রিকেট উপভোগ করবেন।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা আগ্রহের সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে খেলার জন্য অপেক্ষা করছি, যা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর হোয়াইট-বল সিরিজ হবে। এই সফরটি কেবল এশিয়া কাপের পর মূল্যবান প্রতিযোগিতার সুযোগই এনে দেবে না, বরং আমাদের দুই বোর্ডের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শক্তিশালী সম্পর্কের প্রতিফলন ঘটাবে। সিরিজ আয়োজনের জন্য এবং তাদের অব্যাহত সহযোগিতার জন্য আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
উভয় দলই এই সিরিজ শুরু করবে এশিয়া কাপ শেষ হওয়ার পরপর। যেখানে তারা গ্রুপ ‘বি’-তে প্রতিদ্বন্দ্বিতা করবে।







