শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

অগ্নিকাণ্ডের ঘটনায় মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর, তদন্তের ঘোষণা

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের মধ্য কলকাতার মির্জা গালিব স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হয়েছেন। যার মধ্যে অন্তত পাঁচজন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। নিহত বাকিদের মধ্যেও বাংলাদেশি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এক্সে এ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লিখেছেন, “কলকাতার মির্জা গালিব স্ট্রিটে মর্মান্তিক অগ্নিদুর্ঘটনা নিয়ে আমি ক্ষুব্ধ এবং হতাশ। সেখানে বর্তমানে আমরা উদ্ধার অভিযান ও ঘটনার তদন্তের ওপর নজর রাখছি। কিন্তু যা হয়েছে সেটির বাস্তবতা আমাদের আজ উপেক্ষা করার সুযোগ নেই। সাবেক সরকার যে কি ধরনের ভয়াবহ গাফিলতি করেছে আজ এ ঘটনা আমাদের সেটিই মনে করে দেয়। গত কয়েক বছর ধরে শহর ও রাজ্যের অবকাঠামোগুলো কোনো ধরনের সরকারি তদারকি ছাড়াই গড়ে উঠতে দেওয়া হয়েছে। সাবেক সরকারের আমলে অনেক অবকাঠামো তৈরি হতে দেওয়া হয়েছে এবং সেখানে হোটেল চালানো এবং অন্যান্য ব্যবসা পরিচালনা করতে দেওয়া হয়েছে। কিন্তু এগুলোতে বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করা হয়েছে।”

শুভেন্দু জানিয়েছেন, আহতদের পর্যাপ্ত ও সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া এ ঘটনার সম্পূর্ণ তদন্তে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।বুধবার রাত ২টার দিকে হোটেলটিতে আগুন লাগে। এতে ৯ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


এই বিভাগের আরো খবর