ধাক্কা মারার পর কোহলি-কনস্টাসের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তাদের ঠাণ্ডা করতে তখন আম্পায়ার মাইকেল গফ ও ওপেনিং ব্যাটার খাজা এগিয়ে আসেন। তখন সেভেন নেটওয়ার্কের হয়ে ধারাভাষ্য কক্ষে থাকা সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং পরিষ্কারভাবে কোহলিকে দায়ী করে বলেছেন ‘আমার মনে হয় ওই লোকটার (কোহলি) কাছেই সব প্রশ্নের উত্তর।কারণ কেউ যখন ব্যাটিং করে, এই উইকেটের মালিক তখন এই ব্যাটসম্যান। ক্রিজও তার। বিশেষ করে ওভারের মাঝামাঝি এমন সময়ে।’
অস্ট্রেলিয়ার হয়ে বৃহস্পতিবারই অভিষেক হয়েছে কনস্টাসের। নাথান ম্যাকসুয়েনিকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে তাকে। তবে কোহলির এই আগ্রাসী আচরণ তরুণ ব্যাটারকে মোটেও নাড়াতে পারেনি। পরের বলেই জসপ্রীত বুমরাকে বাউন্ডারি মেরেছেন। একই ওভারে মারেন ছক্কাও।
অবশ্য মাঝের বিরতিতে ওই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি নিয়ে কথা বলতে চাননি কনস্টাস। তিনি শুধু বলেছেন, ‘মাঠে যা হয়, সেটা মাঠেই থাকা উচিত। আমি প্রতিদ্বন্দ্বিতা করতে ভালোবাসি। আর অভিষিক্ত কারও জন্য ভরপুর স্টেডিয়ামে এরচেয়ে ভালো আর কী হতে পারে।’অবশ্য এটা এখনও জানা যায়নি এই ঘটনায় দুই জনের কেউ শাস্তির মুখোমুখি হবেন কিনা। তবে শারীরিক সংঘর্ষের মতো আচরণে নিষেধাজ্ঞার নিয়ম আছে আইসিসির।







