সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

অতিদ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে : আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

কেন্দ্রীয় জাতীয়তাবাদী তাঁতীদলের আহব্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে অতিদ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচনের পর নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। মঙ্গলবার (১৮মার্চ) বিকেলে রাজশাহীর পবা উপজেলার হরিপুরে জেলা তাঁতীদল আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা ও জুলাই আগস্ট গণঅভ্যূত্থানে আহত এবং শহীদদের মাগফিরাত কামনায় গরিব, দুস্থ ও এতিমসহ সকল শ্রেণীর মানুষ কে নিয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।

তিনি বলেন, আজকে আমরা আবারো স্বৈরচারী শক্তির একটি আভাস পাচ্ছি ।আমরা সকল স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। বিএনপি লড়াই সংগ্রামের দল।

সামনে জাতীয় নির্বাচন অনেক কঠিন হবে জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, আমি অন্তর্বতী সরকারকে হুশিয়ারী দিয়ে বলতে চাই। দেশের মানুষ নির্বাচনম চায়। দেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে দিবে। ক্ষমতায় থেকে দল গঠন করলে হবে না। আমি আমার নেতা-কর্মীদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা সজাগ থাকুন। সামনে জাতীয় নির্বাচন অনেক কঠিন হবে।

রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি কুতুব উদ্দিন বাদশার সভাপতিত্বে ও সাধারণসম্পাদক এম মুঈদ খানের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব হাজী মজিবুরর হমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতীদলের যুগ্ম  আহব্বায়ক শহিদুল্লাহ, সদস্য মিলন ইসলাম খান, বিশ্বনাথ সরকার, আরিফুল শেখ বনি, মহানগর তাঁতীদলের সভাপতি মোশারফ হোসেন কাজল, সাধারণ সম্পাদক মিলন শেখসহ উপস্থিত  ছিলেন রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর