রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন

অনেকেই আয়নাঘরে অত্যাচারিত হয়েছি: তারেক রহমান

ডেস্ক নিউজ :
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

রবিবার (১৬ মার্চ) গুলশান-২-এর একটি রেস্টুরেন্টে ‘আমরা বিএনপি পরিবার’ নামের সংগঠনের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এই আয়োজন করা হয়। এতে বিগত দিনে গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থানে নিহত এবং আহত বেশ কয়েকটি পরিবার ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

IMG_20250316_175340

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের প্রত্যাশা ও জনগণের প্রত্যাশা আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সে নির্বাচনে জনগণ যাদের সমর্থন দেবে তারা সরকার গঠন করবে। আমি বিশ্বাস করি, সব রাজনৈতিক দল এ বিষয়ে একমত পোষণ করবে। তিনি নির্যাতনের শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

৪ আগস্ট ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে নিহত গোলাম নাফিসের বাবা গোলাম রহমান এবং ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা অনুষ্ঠানে সন্তান হারানোর দুঃসহ স্মৃতি তুলে ধরেন। ইফতারের আগে তারেক রহমানের পক্ষ থেকে দুই শহীদ পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ভুক্তভোগী পরিবারগুলোকে দেওয়া হয় ঈদ উপহার।

‘আমরা বিএনপি পরিবার’-এর সভাপতি আতিকুল আলম রুম্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কোষাধ্যক্ষ ও সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন বকুল, গুমের শিকার বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান প্রমুখ।


এই বিভাগের আরো খবর