সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকার: নির্দলীয় না সর্বদলীয়?

বিনোদন ডেস্ক
আপডেট : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে এখন রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন মহলে আলোচনা চলছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নেতা এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তারা কীভাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় সে ব্যাপারে আলাপ আলোচনা করছেন। এ ব্যাপারে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
তবে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিকাঠামো কীভাবে হবে তা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। কিন্তু এখন পর্যন্ত সংসদ বাতিল হয়নি এবং সংবিধানও স্থগিত করা হয়নি৷ কাজেই সাংবিধানিক ধারাবাহিকতা যদি রাখতে হয় তাহলে বর্তমান সংবিধান কাঠামোর মধ্যেই একটি জাতীয় সরকার গঠন করা যেতে পারে, যেখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোতে অন্তর্ভুক্ত করা হতে পারে।
তবে শিক্ষার্থীদের মনোভাব সম্পর্কে যেটুকু তথ্য পাওয়া গিয়েছে তাতে জানা গেছে যে, তারা একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চায়। নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের সুশীল সমাজের প্রতিনিধিদেরকে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার একটি রাষ্ট্র কাঠামো সংস্কারের কাজ করবে এবং নতুন সংবিধান প্রণয়ন করবে। এরপর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ কিছুক্ষণের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাষ্ট্রকাঠামো সংস্কার উত্থাপন করবেন বলে জানা গেছে। এখন দেখার বিষয় যে অন্তর্বর্তীকালীন কোন চেহারার হয়। এটি কি একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আদলে হয় নাকি সবদর্লীয় সরকার হয়।


এই বিভাগের আরো খবর