মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ‘মানবিক করিডোর’ চালুর আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেয়নি। ফলে সরকারের কিছু উপদেষ্টা ও আমলা অপতৎপরতার মাধ্যমে সরকারকে বিতর্কিত করছে। সভায় সভাপতিত্ব করেন নগর সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁইসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।আলোচনায় আগামী ২৭ জুন ঢাকা মহানগর কাউন্সিল ২০২৫ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।







