যদিও শেষ বিকালে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানিয়েছিলেন বুধবার (আজ) জামায়াতের প্রতিনিধি সংলাপে যোগ দেবেন।
আজকের বৈঠকে দলটির তিন সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন– নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।আজ জাতীয় সাংবিধানিক কাউন্সিল-এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির কাজ শেষ করতে চান বলে জানান।







