বানিজ্য মন্ত্রনালয়ের আদেশের ১২ দিন পর রাজশাহীতে সড়ক পরিবহন (বাস মালিক সমিতি) গ্রুপের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আক্তার জামীল। গত ১৭ অক্টোবর সড়ক পরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহিম খান। আজ দুপুরে দায়িত্ব নিয়েই আগামী ৪ মাসের মধ্যে নির্বাচন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বলে আশা ব্যক্ত করেন। পরে তিনি বাস মালিক সমিতির হিসাবরক্ষক কর্মকর্তাসহ স্টাফ দের সাথে মত বিনিময় করেন। গত ১৭ অক্টোবর থেকে তিনি আয় ও ব্যয়ের সঠিক হিসাব চান সংশ্লিষ্টদের কাছে। পরে তিনি সড়ক পরিবহন ভবন ঘুরে দেখেন।
গত ৫ আগষ্টের পর রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে (বাস মালিক সমিতির) নিয়েন্ত্রন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে একাধিক বার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। ভাংচুর করা হয় বাংলাভিশনের ক্যামেরা। এই ঘটনার আড়াইমাস পর সাধারণ বাস মালিকদের দাবীর প্রেক্ষিতে প্রশানক নিয়োগ দেয়া হয়।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ২০২৩-২০২৫ মেয়াদী কমিটির সদস্যদের পদত্যাগ ও বিশৃংঙ্খল পরিস্থিতির পরিবহন ব্যবসা-বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না মর্মে সাধারণ বাস মালিকরা অভিযোগ করেছেন। এরই ফলশ্রুতিতে বাস মালিক সমিতির সভাপতিকে কারণ দশানোর নোটিশ দেয়া হয়। নোটিশের জবাব যেটা দেয়া হয় তা সন্তোষজনক না। সেই প্রেক্ষিতে রাজশাহী জেলা প্রশাসকের কাছে পত্র পাঠানো হয় পুরো ঘটনা তদন্ত করে সুপারিশ পাঠাতে। তদন্তে প্রশাসক নিয়োগের পক্ষ সুপারিশ করে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক। এর ফলে প্রশাসক নিয়োগ করা হয়েছে।