রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

অবশেষে লিটারে ১৪ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম

নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

অবশেষে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়েছেন ভোজ্যতেল মিল মালিকেরা। এর ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম এখন ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা। রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সয়াবিন তেলের নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে বলেও জানানো হয়েছে।ঘোষণা অনুসারে, পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা। বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৬৯ টাকা, যা আগে ছিল ১৫৭ টাকা।


এই বিভাগের আরো খবর