দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চার হাত এক হল মুকেশ অম্বানী-নীতা অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী এবং রাধিকা মার্চেন্টের। ৫০০০ কোটি টাকার বিলাসবহুল এই বিয়ের আয়োজনের দিকে নজর ছিল গোটা বিশ্বের।

অম্বানীদের আমন্ত্রিতদের তালিকায় দেশ-বিদেশের রাজনীতিবিদ থেকে অভিনেতা-অভিনেত্রী, ক্রিকেটার থেকে ব্যবসায়ী, ছিলেন সকলেই। বিয়েতে অনন্ত-রাধিকার বেশে ছিল রাজকীয়তার ছোঁয়া। তাঁদের বিয়েতে কেমন সাজলেন তারকা দম্পতিরা?
























