রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

অর্থ মন্ত্রণালয়ের সতর্কতা

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও কণ্ঠসদৃশ ভয়েস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া (ফেক) ভিডিও ছড়ানো হচ্ছে, এমন তথ্য জানিয়ে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।রোববার (১৬ নভেম্বর) মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে প্রচারমূলক বিজ্ঞাপন বা বিভিন্ন আর্থিক প্রলোভনমূলক কনটেন্টে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও ছড়াচ্ছে। ভিডিওতে যে বক্তব্য ও তথ্য দেখানো হয়েছে, তার অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার সঙ্গে কোনো প্রকার সম্পর্ক নেই।


এই বিভাগের আরো খবর