রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও দুই বারের সংসদ সদস্য অত্যান্ত জনপ্রিয় নেতা এডভকেট নাদিম মোস্তফাকে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় জানালেন লাখো দলীয় নেতা-কর্মী ও ভক্ত শুভাকাঙ্খি। ঢাকার বাইরে তার নির্বাচনীয় এলাকা পুঠিয়া-দুর্গাপুর এবং রাজশাহী হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে মরহুমের ৪র্থ নামাজে জানাজা শেষে সোমবার দুপুরে হেতমখাঁ গোরস্থানে তাকে দাফন করা হয়। সোমবার সকাল ১০ টায় দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জানাজায় মানুষের ঢল নামে। পরে মরহুম নাদিম মোস্তফার মৃতদেহ পুঠিয়ার বানেশ্বরে নেয়া হয়। সেখানেও হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেয়।

এদিকে দুপুর ২টায় রাজশাহী হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা মিজানুর রহমান মিনু, দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত খালেক, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক এডভকেট শফিকুল হক মিলন, মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বহু নেতা কর্মী।
রোববার সকালে তিনি ঢাকার গুলশানে নিজ বাড়ীতে অসুস্থ্য হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে নেয় হয়। সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিএনপি নেতা নাদিম মোস্তফা মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। তিনি রাজশাহীর পাঠান পাড়ায় বসবাস করতেন।