জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চালু করতে চাইছে বলে অভিযোগ করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদ্মশিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীর কাছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও অসমের ফরেনার্স ট্রাইবুনাল তাঁকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হেনস্থা করছে।