সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের আগস্টে ব্যাপক, কখনও সহিংস ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন। এরপর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকার চলতি মাসেই জানায়, যদিও দেশে এখনও অস্থিরতা অব্যাহত রয়েছে, তারপরও ২০২৫ সালের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
নাহিদের নতুন দলের আত্মপ্রকাশ। ছবি: রয়টার্স।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলে মাত্র এক সপ্তাহ আগে গঠিত এনসিপি তাতে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত থাকবে।তবে তিনি আরও বলেন, নির্বাচনের আগে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে ঐকমত্যে পৌঁছানো জরুরি। এটি একটি নীতি ঘোষণাপত্র যা অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে পরামর্শ করে প্রস্তুত করতে চায়।এই ঘোষণাপত্রটি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করবে এবং গত বছরের সহিংসতায় নিহত এক হাজার মানুষের প্রতি শ্রদ্ধা জানাবে। যখন অন্তর্বর্তী সরকার এই ঘোষণাপত্র তৈরির প্রতিশ্রুতি দেয়, তখন ছাত্র আন্দোলনকারীরা সংবিধান পরিবর্তনের দাবি প্রত্যাহার করেছে।
নাহিদ আরও বলেন, ‘যদি আমরা এক মাসের মধ্যে ঐক্যমতে পৌঁছাতে পারি, তাহলে আমরা অবিলম্বে নির্বাচনের জন্য ডাক দিতে পারবো। তবে যদি বেশি সময় লাগে, তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত।’নাহিদ জানান, বাংলাদেশজুড়ে অনেক ধনী ব্যক্তি দলটিকে অর্থায়ন করছেন। দলটি শিগগিরই নতুন কার্যালয় স্থাপনের জন্য এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠনে গণতহবিল সংগ্রহের দিকে ঝুঁকবে।







