নগরের কোতোয়ালী থানা ও আদালত ভবনের অদূরে আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের আজ রাতের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সাইফুল ইসলাম আলিফের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এ দাবি জানান। শাহজাহান চৌধুরী বলেন, আমরা মুসলমান, শান্তিপ্রিয় জাতি। প্রতিহিংসায় বিশ্বাস করি না।