আইন শৃঙ্খলা সহ রাজশাহীর উন্নয়নে সহযোগিতা করবে জামায়াত
আপডেট :
বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
Share
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ড. কেরামত আলী বলেছেন রাজশাহীর রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি, নগরীর আর্থ-সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং দেশের উন্নয়ন ও রাজশাহীর পুনর্গঠনে সকল কর্মকাণ্ডে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বুধবার দুপুর ১২টার দিকে নব-নিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ সব কথা বলেন। এসময় রাজশাহী মহানগর জামায়াতের একটি প্রতিনিধি দল তার সাথে ছিলেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, জেলা সহকারী সেক্রেটারি নাজমুল হক ও অধ্যাপক কামারুজ্জামান, রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, জসিম উদ্দিন সরকার, তৌহিদুর রহমান সুইট, সালাউদ্দিন আহমদ, হড়গ্রাম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।