সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

আইন হাতে তুলে কাউকে হত্যা করলে তার বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, বিপ্লব পরবর্তী সময়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, তবে আইন হাতে তুলে নিলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে, আমরাও চায় আইন তার নিজস্ব গতিতে চলুক। আমরা নিদের্শ দিয়েছি কাউকে জোর করে পদত্যাগ করানো, শারীরিক ভাবে লাঞ্ছিত করা এবং পিটিয়ে হত্যা করা এগুলো গর্হিত কাজ। এটা ন্যায় ইনসাফের পরিপন্থি। যারা এগুলো করছে তার প্রতিবাদ জানায় এবং দোষিদের প্রচলিত আইনে বিচার ও শাস্তির নিশ্চয়তা দিচ্ছি। রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসন্ন দুর্গাপূজায় কোন চ্যালেঞ্জ নেই। নাশকতার আশঙ্কা করি না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে নির্ভয়ে সনাতনী ভাইবোনেরা দুর্গোৎসব পালন করতে পারবে। এবার মাদ্রাসা ছাত্ররাও মণ্ডপ পাহারা দিবে।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার করতে কতদিন লাগবে তার আগাম মন্তব্য করা কঠিন। সময় বলে দেবে আমরা কতদিন আছি। তিনি বলেন, এই সরকার পলিটেকালি কালচার ডেভেলপমেন্ট করতে চায়। আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। কারণ আজীবন ক্ষমতায় থাকার বাসনা স্বৈরতন্ত্রের জন্ম দেয়। আমেরিকায় নাই, বৃটেনে মেয়াদ পূর্তি হওয়ার আগেই চলে যায়, অথচ স্বাধীনতার পর থেকে দেখছি, আমাদের এখানে একবার বসলে ক্ষমতা ছাড়ার মানসিকতা থাকে না। ধর্ম উপদেষ্টা জানান, আমরা কমিশনকে পুনর্গঠিত করে নির্বাচন ও নাগরিক অধিকার ফিরিয়ে দেব। প্রতিটি মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। জনগণের রায়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিব। ড. আ. ফ. ম. খালিদ হোসেন জানান, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলে এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেয়া হতো না। অনেক ছাত্রকে ফিরিয়ে দিয়েছে। মহিলারা হিজাব পরে জুডিশিয়ারি এর ভাইভা দিতে গেলে তাদের ফেরত দেয়া হয়েছে। আবার ঐ একই ব্যক্তি যখন পরের বছর চুল খোলা রেখে ভাইভা দিয়েছেন, উনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হয়ে গেছেন। আগামী দিনে এই সংস্কৃতির পরিবর্তন হবে। মাদ্রাসাগুলোতে আরবি ভাষা শেখানোর উপর জোর দেন তিনি। পরে ধর্ম উপদেষ্ঠা রাজশাহী গোদাগাড়ী প্রেমতুলি খেতুর ধাম সহ হিন্দুদের ধর্মীয় স্থান পরিদর্শন করেন।

 


এই বিভাগের আরো খবর