মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

আইপিএল শুরুর সময় ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

একদিন পরই সৌদি আরবের জেদ্দায় শুরু হতে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠান (IPL 2025)। দুই দিন ব্যাপী এই নিলাম আয়োজন চলবে আগামী ২৪-২৫ নভেম্বর। তার আগে আগামী তিন আইপিএল শুরু ও শেষের দিনক্ষণ জানিয়ে দিলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এর আগে কখনও তিন বছরের আইপিএলের দিনক্ষণ একসঙ্গে ঘোষণা করেনি বিসিসিআই। ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত তারিখ ঘোষণার কোনো কারণ যদিও কিছু জানায়নি তারা। তবে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক সূচির সঙ্গে সমন্বয় করতেই এবার এমন পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৫ আইপিএলের পর্দা উঠবে আগামী ১৪ মার্চ। প্রায় দুই মাস ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৫ মে। ২০২৬ সালে আইপিএল শুরু হবে ১৫ মার্চ থেকে। ফাইনালে ৩১ মে। ২০২৭ সালে ১৪ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ফাইনাল হবে ৩০ মে। প্রতি বছরই ফাইনাল রাখা হয়েছে ভারতে সাপ্তাহিক ছুটির দিন রোববার।২০২৫ সালের আসরে অনুষ্ঠিত হবে ৮৪টি ম্যাচ। ২০২৬ সালেও ৮৪টি ম্যাচই রাখা হয়েছে। তবে ২০২৭ সালে ম্যাচের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। সেই আসরে ৯৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর