বর্ডার-গাওস্কর সিরিজ়ে এখনও পর্যন্ত ৩০টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় দলের সহ-অধিনায়ক এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন। সারা বছর বল হাতে ধারাবাহিকতা বজায় রাখার স্বীকৃতি পেতে পারেন বুমরাহ।
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন বুমরাহ। আইসিসি বর্ষসেরা ক্রিকেটারদের যে তালিকা তৈরি করেছে, তাতে বুমরার সঙ্গে আছেন আরও তিন ক্রিকেটার। ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। সোমবার আইসিসি সেরা টেস্ট ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় বুমরাহই এক মাত্র বোলার।