সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

আগামীর বাংলাদেশে আর কোনও স্বৈরাচার তৈরি হতে দেবো না।: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সময় আমরা দেখেছি– আপনি সবাইকে নিয়ে কথা বলেন, কিন্তু শেখ হাসিনাকে নিয়ে কথা বলা যাবে না। শেখ হাসিনা ফেরেশতাদেরও ওপরে। ঠিক এই কারণে স্বৈরাচার হয়ে উঠেছে। আগামীর বাংলাদেশে যত বড়ই দল হোক, যতবড় নেতা কিংবা নেত্রী হোক, কাউকেই প্রশ্নের ঊর্ধ্বে রাখা হবে না।’

পুলিশ-প্রশাসনকে সতর্ক করে এই ছাত্রনেতা বলেন, ‘বাংলাদেশের প্রশাসন থেকে পুলিশ, ডিসি থেকে এসপি, ওসি থেকে ইউএনও সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি, যদি আপনি জেলা-উপজেলার ডিসি, এসপি, ওসি-ইউএনও হয়ে উঠতে পারেন, তাহলে ভালো। আর যদি আপনি কোনও দলের হয়ে ওঠেন, তাহলে আওয়ামী লীগের কথা স্মরণ করুন। আপনার অবস্থাও ওই একই রকম হবে। কোনও চাটুকারের আর জায়গা হবে না এই বাংলাদেশে।’

সারজিস বলেন, ‘এই উত্তরাঞ্চলে আমরা এতদিন যে বৈষম্যের শিকার হয়েছি, আগামীতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, যদি সেটা এনসিপিও হয়, আমরা এই বৈষম্য মেনে নেবো না। চাঁদাবাজ, দখলবাজের বড় পরিচয় সে চাঁদাবাজ, দখলবাজ। যে সিন্ডিকেট চালায়, তার সবচেয়ে বড় পরিচয় সে রক্তচোষা। তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। তাদের ছেড়ে দিলে হাসিনার মতো আরও স্বৈরাচার এই দেশে তৈরি হবে। আগামীর বাংলাদেশে আর কোনও স্বৈরাচার তৈরি হতে দেবো না।’

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসাইন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর