উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টুসহ অনেকেই।অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব সৈয়দ নাজমুল ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান। অনুষ্ঠানে মঠবাড়ী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






