মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

আজকেই ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আহ্বান

ডেস্ক নিউজ :
আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫

আবদুস সালাম বলেন, বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম পোর্ট ইজারা দেওয়ার যে চক্রান্ত চলছে, তা জাতির সঙ্গে বেইমানি। তাছাড়া রোহিঙ্গাদের জন্য যে মানবিক করিডোর করতে চাচ্ছে, তা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। সরকারকে বলতে চাই, এমন কোনও পদক্ষেপ নেবেন না। তাহলে আমরা মাঠে নেমে এসে তার প্রতিবাদ করবো।

ড. ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিদেশি কোম্পানির কাছে পোর্ট আপনি দেবেনই, এটা কি আপনার বাবার সম্পত্তি? শেখ হাসিনা এমন কাজ করতে চেয়েছিল। তাহলে আপনি কি শেখ হাসিনার অসমাপ্ত কাজ সমাপ্ত করার উদ্যোগ নিয়েছেন? আমরা সেটা হতে দিতে চাই না। ৯ মাস পার হয়ে গেছে, এখনও কোনও কিছুর লক্ষণ নেই। বলছেন, যে জাতীয় ঐকমত্য হয়নি। এটা তো কোনোদিনই হবে না। যেসব ঐকমত্য হয়েছে সেগুলোকে নিয়েই নির্বাচনের ব্যবস্থা করুন।


এই বিভাগের আরো খবর