আখতার আহমেদ বলেন, ‘ইশরাক হোসেনের বিষয়ে আদালতের আদেশের কপি আমরা হাতে পেয়েছি। এখন কমিশন কার্যকর ব্যবস্থা নেবে। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নির্দেশনা পেলে তা উপস্থাপন করা হবে। এক্ষেত্রে ইসি সচিবালয় এ-সংক্রান্ত নথি উপস্থাপন করতে পারে বা সিইসি কমিশন বৈঠক ডাকলে সেখানে আলোচনা হবে।’
এর আগে একই দিন বিকালে তিনি বলেছিলেন, ইশরাকের বিষয়ে আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।ইসির কর্মকর্তারা জানান, আদালতের এই আদেশের কপি নিয়ে সোমবার কমিশনের বৈঠকে বসার কথা রয়েছে। এরপরে ইসি এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে।ইশরাক হোসেনের শপথ আটকাতে আপিল বিভাগে যে আবেদন করা হয়েছিল, ২৯ মে তা পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।এদিকে জামায়াতের বিষয়ে আদালতের আদেশের কপি সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কমিশনে পৌঁছায়নি বলে জানিয়েছেন ইসি সচিব।