মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, জোরালো হচ্ছে নির্বাচনের আলোচনা

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। প্রধান উপদেষ্টার এই ভাষণে নির্বাচনের বিষয়ে একটি পথরেখা থাকতে পারে। তবে তার দ্বিমতও পাওয়া গেছে কারও কারও কাছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক দায়িত্বশীলের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে চাইলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি মনে করি অধ্যাপক ইউনূস নির্বাচন সম্পর্কে রূপরেখা দেবেন। নির্বাচনের একটি পথনির্দেশনা দিতে পারেন। এছাড়া এইসময়ে জাতির সামনে আসার যুক্তি দেখা যায় না।’

প্রসঙ্গত, ইতোমধ্যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিএনপিসহ দেশের মূলধারার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আহ্বান অব্যাহত আছে। ঈদের পর প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে যাবেন বলে জানা যাচ্ছে। সেখানেও রাজনৈতিক নেতাদের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা উজ্জ্বল।


এই বিভাগের আরো খবর