তিনি আরও বলেন, আজ (বৃহস্পতিবার) সেই মামলার শুনানির তারিখ ছিল। কোর্টে যাওয়ার উদ্দেশে সকালে বাড়ি থেকে বের হয় জুথি। অন্যদিকে প্রধান সড়কের পাশে একটি মাইক্রো নিয়ে দাঁড়িয়ে ছিল তানভীর। জুথি সড়কের পাশে দাঁড়ালে তানভীর তাকে ছুরি মেরে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন জুথিকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।