মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চায়

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

আদিবাসী যুব পরিূষদ রাজশাহী জেলা কমিটির আয়োজনে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভুমিকমিশন চাই এবং ক্ষুদ্র নৃ গোষ্ঠী কালচারাল একাডেমীর নাম পরিবর্তন করে আদিবাসী কালচারাল একাডেমী করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে সভাপতিত্বে করেন, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস, সঞ্চালনা করেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল গজাড়। মাববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠিক সম্পাদক বিমল রাজোয়াড়, রাজশাহী মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় সদস্য উত্তম মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, সাংগঠনিক সম্পাদক মনিকা মারান্ডি, দপ্তর সম্পাদক রোমেন পাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক বিথি এক্কা
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, রাজশাহীর বিশিষ্ট মুক্তিযোদ্ধা শাহাজাহান আলি বরজাহান, সিপিবি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অজিত মন্ডল, ইয়াস এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভুমিকমিশন গঠন এবং ক্ষুদ্র নৃ গোষ্ঠী কালচারাল একাডেমীর নাম পরিবর্তন করে আদিবাসী কালচারাল একাডেমী প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ গোষ্ঠী কালচারাল একাডেমীর গবেষনা কর্মকর্তা বেঞ্জামিন টুডুর অপসারনের দাবি জানান। বিভিন্ন সময় দুর্নীতির দায়ে বরখাস্ত হয়েছেন। প্রায় সময় তিনি আদিবাসীদের ঐক্য ভাঙ্গার জন্য ষড়যন্ত্রেও সাথে লিপ্ত আছেন। সদ্য যোগদান কৃত রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালকের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং অপতৎপরতা চালাচ্ছেন। এজন্য বক্তারা তাকে এই প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারনের দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর