আধার, প্যান বা ভোটার কার্ড থাকলেই কোনও ব্যক্তি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেন না। এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর জামিন খারিজ করে মঙ্গলবার মঙ্গলবার এমনই মন্তব্য করেছে বম্বে হাই কোর্ট। যে ব্যক্তির জামিন খারিজ করেছে আদালত, তিনি বাংলাদেশি বলে অভিযোগ উঠেছিল। অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিলেন। ভুয়ো নথি বানিয়ে দশ বছর ধরে এ দেশেই থাকছিলেন বলে অভিযোগ।
