তিনি আরও বলেন, ‘সম্মেলনের ফাঁকে সাইডলাইনে বিভিন্ন রাষ্ট্র-প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা আছে। এর মধ্যে আশা করা যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে, যতক্ষণ পর্যন্ত বৈঠক না হচ্ছে এ প্রসঙ্গে আমরা আগ বাড়িয়ে কিছু বলবো না।’এক প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, ‘প্রধান উপদেষ্টা বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান। আমরা আশা করছি, অন্যান্য সব সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে বিমসটেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। সে কারণে আমরা ভাবছি, এই সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা অনেকটা আছে।’
এ সময় তিনি জানান, বিমসটেক সম্মেলনে দুটি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। এই সময় প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন।সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।







