আমরা সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব : মিজানুর রহমান মিনু
নিজস্ব প্রতিবেদক
আপডেট :
রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
Share
বিএনপি’র চেয়ারপারসন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রাজশাহী মহানগরীর ২৬ নং ওয়ার্ডের বিএনপি। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক সংরক্ষিত আসনের মহিলা এমপি জাহান পান্না । আরো উপস্থিত ছিলেন রাজশাহী ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে ড্যাবের সভাপতি ডা: ওয়াসিম হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন লন্ডনে চিকিৎসারত তার আশু রোগ মুক্তির কামনায় আজকে আমরা সকলে এই দোয়ার অনুষ্ঠানে সমবেত হয়েছি। আমি আশা করি আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে ও তারেক রহমান সহ ফিরে এসে বাংলাদেশের হাল ধরবেন। আমরা সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ২৬ নং ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি আসলাম উদ্দিন।