মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

আমাকে আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে: আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ :
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

আসিফ মাহমুদ বলেন, ‘সরকার একটা বডি হিসেবে কাজ করে। কেউ ব্যক্তিগতভাবে এখানে কোনও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে এ ধরনের বড় ডিসিশন, একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি এটা ভাবার কোনও কারণ নেই।’এই উপদেষ্টা বলেন, ‘আদালতে বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করা সমীচীন হবে না। যে বিষয়টি নিয়ে আন্দোলন চলছে, সেটির যে মামলা ছিল সেই মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়েও স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনও নির্দেশনা ছিল না।’

তিনি বলেন, ‘ভারতের দেওয়া বিধিনিষেধে বাংলাদেশ থেকে কিছু পণ্য রফতানিতে ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে, তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি এটি আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ। বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন, এই নিষেধাজ্ঞায় আমাদের থেকে বেশি ভারতেরই ক্ষতি হবে। কারণ ভারত বাংলাদেশে বেশি রফতানি করে থাকে। তবে অবশ্যই যেহেতু এটা একটা হঠাৎ সিদ্ধান্ত এসেছে, সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে এবং সেই বিকল্প ব্যবস্থা খোঁজা পর্যন্ত কিছু প্রতিবন্ধকতা থাকবে।’


এই বিভাগের আরো খবর