সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

আরডিএ এর যত দুর্নীতি আছে সব উৎখাত করা হবে : চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) যত দুর্নীতি আছে সব উৎখাত করা হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইন অনুয়ারী ব্যবস্থা নেয়া হবে। একই সাথে জনগনের জন্য আরডিএ ভবন উন্মুক্ত করার পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। আরডিএ এর দায়িত্বভার গ্রহণ করার পরই অফিসার ও কর্মচারীদের সতর্ক করে এসব কথা বলেন নব দায়িত্ব নেয়া চেয়ারম্যান রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট। সোমবার সকাল সাড়ে দশটার দিকে রিক্সাযোগে উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।


দায়িত্বভার গ্রহণের পূর্বে আরডিএ কর্মকর্তা-কর্মচারী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি গত ১৭ বছর আওয়ামী সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে, আগামীতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারীদের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে রাজশাহী মহানগরীর উন্নয়নে কাজ করার আহ্বান জানান। পরে সাংবাদিকদের তিনি জানান, পূর্বে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে পরিকল্পিত নগরায়নের জন্য মাষ্টার পরিকল্পনা গ্রহন করে। সেই ধারাবাহিকতায় এখন কাজ হচ্ছে। সেই মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, রাজশাহী একটি সুন্দর নগরী। এই নগরীকে আরো সুন্দর করে গড়ে তোলা হবে। তিনি বলেন, আজ আমি দায়িত্বে আসলাম, আমি আগে জানি বুঝি আমার কাজের পরিধি কতটুকু, আমি কি করতে পারবো সব কিছু আলোচনা সাপেক্ষে নগরবাসীকে সাথে নিয়ে এগিয়ে যাবো। তবে আমার ইচ্ছা এই নগরীকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা, যাতে বুক ভরে সবাই নি:শ্বাস নিতে পারে।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে একটি অরাজনৈতিক ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায়। দায়িত্বগ্রহনের সময় আরডিএ এর কর্মকর্তা ছাড়াও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর