রিজভী বলেন, ‘উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাট করা অর্থ বিদেশে পাচার হয়েছে। সেই অপকর্ম আড়াল করতেই প্রধান উপদেষ্টা লন্ডন সফর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।’
তিনি বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠক আগামী জাতীয় নির্বাচন, নির্বাচন-সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের খড়কুটো কুড়াতে হচ্ছে। কারণ শেখ হাসিনা ১৬ আনা কর্তৃত্ব কায়েম করে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছেন। এই অবস্থায় তারেক রহমান ও ড. ইউনূসের মতো জাতীয় এবং আন্তর্জাতিক প্রভাবসম্পন্ন ব্যক্তিদের সংলাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’তিনি বলেন, ‘আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বিদেশে টাকা পাচার করে বিলাসবহুল জীবনযাপন করছেন। তাদের বিচার হওয়া উচিত। অথচ তারা নিজেদের অপকর্ম ঢাকতে সরকারের উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে।’






