মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

আ.লীগ পুনর্বাসন হবে এমন আইন করা যাবে না: মান্না

নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

দেশের মানুষ সংবিধান বুঝতে পারে, এমনভাবে সংবিধান রচনা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু কতজন একমত হয়েছেন?উপদেষ্টা আসিফ নজরুলের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাব প্রসঙ্গ টেনে তিনি বলেন, আইন সংস্কারের জন্য স্বল্প মেয়াদি কোনও প্রস্তাব নেই। রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাব লিখিতভাবে দিয়েছে। এখানে আলোচনার দরকার কী। কয়টা প্রস্তাব মিলে তা বাছাই করলেই তো হয়ে যায়। আমি মনে করি, ১৫ দিনের মধ্যে জাতীয় ঐকমত্যে সম্ভব।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আমরা ভালো সরকার, ভালো শাসক চাই। এজন্য দরকার ভালো রাজনৈতিক দল। সবার আগে রাজনৈতিক দলের সংস্কার প্রয়োজন। কিন্তু ভালো নির্বাচনের জন্য সবার আগে পুলিশ সংস্কার দরকার। অফিস আদালতে এখনও ঘুষ-দুর্নীতি এখনও চলছে। বর্তমান থেকে নতুন বাংলাদেশ কতদূর? বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম সাহেলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিজয় কান্তি সরকার প্রমুখ।


এই বিভাগের আরো খবর