সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অটোমেশনের আওতায় আনার উদ্যোগ

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে দেশের বিশ্ববিদ্যালয়গুলো এবং ইউজিসির কার্যক্রম একটি অভিন্ন প্লাটফর্মে নিয়ে আসা প্রয়োজন। এজন্য একটি সমন্বিত সফটওয়্যার দরকার। এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি কার্যকর পদ্ধতি তৈরি হবে। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে এবং বিশ্ববিদ্যালয় ও ইউজিসির তথ্য সহজে জানা সম্ভব হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য এ ধরনের একটি সফটওয়্যার প্রয়োজন রয়েছে। সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনার ক্ষেত্রে নির্ভুল তথ্য এবং তথ্যে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত দরকার। এই সফটওয়্যার চালু হলে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত জনবলের সংখ্যা, জনবলের চাহিদা, বিভাগের সংখ্যা, নতুন বিভাগ খোলার প্রয়োজনীয়তা নির্ণয় এবং চাহিদা অনুসারে বাজেট তৈরি করা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক সাইদুর রহমান বলেন, ইউজিসি এবং দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে তথ্য আদান-প্রদান করা হয়। এতে সময়ের অপচয় হয় এবং তথ্য চাহিদানুসারে ব্যবহার করা সম্ভব হয় না।অধ্যাপক সাইদুর রহমান বলেন, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলোকে একটি অভিন্ন প্লাটফর্মে নিয়ে আসার জন্য একটি ইউনিভার্সাল মডিউল তৈরি করা হবে। ব্যবহারোপযোগী সফটওয়্যার হিসেবে এটি দেশে একটি অনন্য নজির স্থাপন করবে।

আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জিয়াউর রহমানের সঞ্চালনায় কর্মশালায় ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়াসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও সফটওয়্যার পেশাজীবীরা অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর