বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

ইতিহাস গড়েও লিঙ্গবৈষ্যমের শিকার প্রথম নারী কোচ

স্পোর্টস ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

ফুটবলবিশ্বে ইতিহাস গড়ে গত রবিবার জার্মান বুন্দেসলিগার দল ইউনিয়ন বার্লিনের অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ৩৪ বছর বয়সী মারি লুইস ইটা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে তিনিই প্রথম নারী হিসেবে কোনো পুরুষ দলের কোচের দায়িত্ব পেলেন। তবে এই ঐতিহাসিক অর্জনের পরপরই স্যোশাল মিডিয়ায় ভয়াবহ লিঙ্গবৈষ্যমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হচ্ছেন তিনি।

মারি লুইস কেবল একজন নারী বলেই এই পদে আসেননি, তার ক্যারিয়ারের রেকর্ডই তাকে যোগ্য করে তুলেছে। জার্মানির সাবেক এই ফুটবলার টারবাইন পটসডামের হয়ে নারী চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ইউনিয়ন বার্লিনের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে তার রয়েছে দারুণ সাফল্য। এর আগে ২০২৩ সালের নভেম্বরে তিনি বুন্দেসলিগার প্রথম নারী সহকারী কোচ হয়ে ইতিহাস গড়েছিলেন।

বুন্দেসলিগায় ইউনিয়ন বার্লিনের বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়। ১৮ দলের লিগে তারা ১১ নম্বর স্থানে থাকলেও গত ১৪ ম্যাচে জিতেছে মাত্র দুটিতে। এই সংকটময় মুহূর্তে মারি লুইসের ওপরই ভরসা রাখছে ক্লাব কর্তৃপক্ষ। হেল্টের মতে, তিনি খুব দ্রুত পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পারেন এবং ক্লাবের প্রতিটি অলিগলি ও খেলোয়াড়দের মানসিকতা তার আয়ত্বের মধ্যেই রয়েছে।


এই বিভাগের আরো খবর