মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

ইফতারে রাখতে পারেন প্রাণ জুড়ানো এই ৫ শরবত

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫

রোজার ক্লান্তি দূর করতে ইফতারে প্রাণ জুড়ানো নানা ধরনের পানীয় রাখতে পারেন। এখন বাজারে প্রায় সবসময়ই পাওয়া যায় তরমুজ। তরমুজের শরবত রাখা যেতে পারে ইফতারে। এতে যেমন পানির চাহিদা পূরণ হবে, তেমনি এনার্জিও মিলবে। আবার লেবু-পুদিনা বা স্ট্রবেরি দিয়ে বানিয়ে ফেলতে পারেন সতেজ কোনও পানীয়। রেসিপি জেনে নিন। 

স্ট্রবেরি-লেবুর শরবত। ছবি- নূসরাত সুবর্ণা

স্ট্রবেরি-লেবুর শরবত। ছবি- নূসরাত সুবর্ণা

২। এক লিটার দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে নিন। আধা কাপ চিনি, ১৫-২০টি কাজু বাদাম বাটা, ১৫টি পেস্তা বাদাম বাটা, ১৫টি কাঠবাদাম বাটা, এক চিমটি জাফরান (দুই টেবিল চামচ গোলাপজলে ভিজিয়ে রাখা) ও পরিমাণ মতো বরফ (২ কাপ) এক সঙ্গে ব্লেন্ড করে নিন। পরিবেশনের আগে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিন।

লেবু-পুদিনার শরবত। ছবি- সংগৃহীত

৩। মাঝারি আকারের দুটি লেবুর খোসা ফেলে টুকরো করে নিন। এক মুঠো পুদিনা পাতা কুচি করে কাটুন। ব্লেন্ডারে লেবু, পুদিনা, চিনি ও পানি দিয়ে ব্লেন্ড করুন। বড় এক কাপ পানি, ছেঁকে নিয়ে গ্লাসে ঢেলে তাতে বরফ কুচি মিশিয়ে পরিবেশন করুন।

৪। বিচি আলাদা করে ৪ কাপ তরমুজের টুকরা ব্লেন্ডারে দিন। ৪টি কমলার রস, পুদিনা পাতা কুচি, স্বাদ মতো চিনি ও পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিন। পরিবেশন করুন বরফের কুচি মিশিয়ে।

৫। ব্লেন্ডারে ৩ কাপ তরমুজের টুকরো নিন। বিচি ছাড়ানো টুকরা নেবেন। ১টি লেবুর রস, পুদিনা পাতা কুচি, খানিকটা বিট লবণ, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া ও স্বাদ মতো চিনি দিয়ে ব্লেন্ড করে নিন। ছাঁকনি দিয়ে ছেঁকে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন তরমুজের শরবত।


এই বিভাগের আরো খবর