শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

ইরানে আজ রাতেই কঠোর হামলা করা হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬

ইরানের বিরুদ্ধে আজ রাতেই আবারও কঠোর হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তুরস্কের আঙ্কারায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে এই হুমকি দিয়েছেন তিনি। এর আগে, আঙ্কারায় চলমান ন্যাটো সম্মেলনে ইরানের সঙ্গে ওয়াশিংটনের যুদ্ধবিরতি চুক্তি ‘শেষ’ হয়ে গেছে বলেও ঘোষণা দেন তিনি।

ইরানে আবারও হামলা চালানোর হুমকি দিলেও দেশটির সঙ্গে ওয়াশিংটন পুরোদমে যুদ্ধে জড়িয়ে পড়ছে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানি কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেন ট্রাম্প।

জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে ন্যাটো সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘‘আমি একটু আগাম সতর্কবার্তা দিয়ে রাখছি, আজ রাতে আমরা তাদের ওপর খুব শক্তভাবে আঘাত হানতে যাচ্ছি।’’

এর আগে আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে কাজ করা সমঝোতা স্মারকটি এখন ‘শেষ’। তার এই মন্তব্যের পর বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যায়।

তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না; নিজের এই যুদ্ধকালীন লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, চুক্তি ছাড়াও এই লক্ষ্য অর্জন সম্ভব হতে পারে।

তিনি বলেন, ‘‘আমাদের চুক্তির অধীনে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে আমাদের মধ্যে কোনও চুক্তি হবে কি না, তা আমি জানি না। আমরা চুক্তি ছাড়াই এটি করতে পারি। সত্যি বলতে, এটি আরও সহজ। কারণ এসব মানুষ কেবল মিথ্যা বলে আর প্রতারণা করে।’’


এই বিভাগের আরো খবর